ATN
শিরোনাম
  •  

টাঙ্গাইলের ব্যান্ড সংগীতশিল্পী সাদেকুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

         
টাঙ্গাইলের ব্যান্ড সংগীতশিল্পী সাদেকুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে ব্যান্ড সংগীতশিল্পী সাদেকুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে ব্যান্ড সংগীতশিল্পী সাদেকুজ্জামানের (কালা বাবু) বিরুদ্ধে দায়ের করা ডাকাতির মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব-এর সামনে আয়োজিত এই মানববন্ধনে টাম্বা (টাঙ্গাইল মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন) এবং স্থানীয় শিল্পী, সাংস্কৃতিককর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

টাঙ্গাইল মিউজিকাল ব্যান্ডস এসোসিয়েশনের সিনিয়র সদস্য রুহিন বলেন, সম্প্রতি লক্ষীপুরের রামগঞ্জে ট্রাক ও রড ডাকাতির ঘটনায় টাংগাইলের দুই ব্যবসায়ী, একজন ডাক্তার এবং একজন সংগীত শিল্পীকে মিথ্যা মামলায় ফাসানোর প্রতিবাদ জানাচ্ছি। অভিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন। এই সময় তারা দ্রুত মামলার সুরাহা ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তারা চান সত্য উদঘাটন হোক! ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক!

গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল সদর থানার আশেকপুর এলাকার মো. ফিরোজ আল মামুন (পিতা: মৃত ছানোয়ার হোসেন), কলেজপাড়ার জহিরুল ইসলাম রাজিব (পিতা: মজিবুর রহমান), দেলদুয়ার থানার মঙ্গলহোড়া গ্রামের মজিবুর রহমান (পিতা: মোবারক আলী) এবং বাউসা এলাকার মো. সাদেকুজ্জামান (পিতা: গোলাম মোহাম্মদ)।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ