ডিপিএল শুরু হওয়ায় স্বস্তি, তামিমকে ধন্যবাদ মাহমুদুল্লাহর
আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু করার উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালকে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। গত কয়েক মাস ধরে ডিপিএল মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তায় ছিলেন দেশের ক্রিকেটাররা।
আজ ডিপিএলের দলবদলের প্রথম দিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মাহমুদুল্লাহ বলেন, “অবশেষে ডিপিএল শুরু হতে যাচ্ছে, এটি আমাদের জন্য স্বস্তির। আমরা সবাই এই সুযোগের অপেক্ষায় ছিলাম। এটি ক্রিকেটারদের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর।”
ডিপিএল নিয়ে যখন খেলোয়াড়দের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছিল, তখন তামিমের উদ্যোগকে প্রশংসা করেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, “তামিম দায়িত্ব নিয়েই ডিপিএল শুরুর উদ্যোগ নিয়েছে। এজন্য পুরো কৃতিত্ব তার প্রাপ্য। এটি ক্রিকেটারদের আয়ের একটি বড় উৎস হলেও, দিন শেষে আমরা মাঠে খেলতে চাই—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
২০০৫ সালে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-এর হয়ে খেলা মাহমুদুল্লাহ এবারও একই ক্লাবে সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডানহাতি এই ব্যাটার ক্লাবটির পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, খেলোয়াড়দের সময়মতো পারিশ্রমিক দেওয়া এবং ভালো সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে প্রাইম ব্যাংক অন্যতম সেরা।
আসন্ন মৌসুমের জন্য দলটি ভারসাম্যপূর্ণ হয়েছে বলেও মনে করেন তিনি। দলে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয় রয়েছে উল্লেখ করে মাহমুদুল্লাহ বলেন, “প্রাইম ব্যাংকে যে দল পেয়েছি, তাতে আমি সন্তুষ্ট। এটি একটি ভালো ভারসাম্যপূর্ণ দল।”
তিনি আরও বলেন, “আমাদের টপ অর্ডারে আজিজুল হাকিম, তামিম ও শাহাদাত হোসেন দীপুর মতো খেলোয়াড় রয়েছে। মিডল অর্ডারে আমার সঙ্গে থাকবে শামিম পাটোয়ারি এবং আরও কিছু প্রতিভাবান তরুণ ক্রিকেটার। এছাড়া পেস ও স্পিন বিভাগও শক্তিশালী—এখানে আলিস আল ইসলাম, রাফসান ও তানজিম হাসান সাকিবের মতো বোলার রয়েছে।”
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স