হরমুজ প্রণালি নিয়ে ইরানকে ‘ব্ল্যাকমেইল’ না করার হুঁশিয়ারি ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান হরমুজ প্রণালীর ইস্যু ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না।
শনিবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলে ওয়াশিংটন ডিসি থেকে এএফপি জানিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। তারা আবারও প্রণালী বন্ধ করার চেষ্টা করেছে। বহু বছর ধরেই তারা এমনটি করে আসছে, কিন্তু তারা আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না।’
তিনি আরও জানান, ইরান ইস্যুতে পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে কঠোর অবস্থান বজায় রেখেছে।
এর আগে ইরানের সামরিক বাহিনী ঘোষণা দেয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও বন্ধ করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়।
উল্লেখ্য, এর আগের দিনই ইরান জানিয়েছিল যে প্রণালীটি খোলা রয়েছে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের ওঠানামার সৃষ্টি করে।
বিশ্লেষকদের মতে, প্রণালিটি নিয়ে এমন অনিশ্চয়তা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে চাপ তৈরি করছে, বিশেষ করে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স