ATN
শিরোনাম
  •  

ভারত থেকে মৈত্রী পাইপলাইনে এলো আরও ৫ হাজার টন ডিজেল

         
ভারত থেকে মৈত্রী পাইপলাইনে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে মৈত্রী পাইপলাইনে এলো আরও ৫ হাজার টন ডিজেল

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন এর মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আমদানি করা হয়েছে। ভারত থেকে আসা এই জ্বালানি পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর ডিপোতে শনিবার (১৮ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং শনিবার বিকেল পৌনে ৬টার দিকে সম্পূর্ণ ৫ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোতে পৌঁছে যায়।

তিনি আরও বলেন, ভারত থেকে ডিজেল আমদানি একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। বর্তমানে ডিপোতে পর্যাপ্ত পরিমাণ ডিজেল মজুত রয়েছে এবং সরবরাহ কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের নতুন একটি চালান পাম্পিং শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, চলতি এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়।

এ নিয়ে চলতি মাসে দুই দফায় মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ