এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আগামী ২ জুলাই জানালেন শিক্ষামন্ত্রী
চলতি বছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ শনিবার দুপুরে সচিবালয়ে এক ভাচুয়াল সভায় আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের নিমিত্ত অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ জুলাই শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে ৫ সপ্তাহ ধরে। নিরব বহিষ্কার এর পুরনো ধারা রহিত করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো।
মতবিনিময় সভায় মন্ত্রণালয়, বোর্ড, জেলা প্রশাসনের কর্মকর্তা, অভিভাবক শিক্ষার্থীরা সরাসরি ও জুম মিটিংয়ে অংশ গ্রহণ করেন। এইচএসসি পরীক্ষা পিছানো ও পরীক্ষার রুটিন কেমন হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এ সভায়।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা