ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ : নৌমন্ত্রী
মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ ক্যাডেটরা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তারা সমুদ্র পথে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে।
আজ শনিবার সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, এর মূল লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ। তিনি ক্যাডেটদের বলেন, তারা জাতির সম্পদ এবং বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে বাংলাদেশের পরিচয় তুলে ধরবেন। যারা সমুদ্রে যাবেন, তারা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখেছেন।
ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, জাহাজ ব্যবস্থাপনা কিংবা নৌ চলাচল-যেখানেই থাকুন না কেন, দৃঢ়তা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। নৌমন্ত্রী বলেন, পৃথিবীর প্রায় ৭০ শতাংশ জলভাগ, যা এক সময় ছিল দুর্গম, তবে আধুনিক বিশ্ব সেই সীমাবদ্ধতা জয় করেছে।
বর্তমানে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের পথ খুলে দেয়। ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত মেরিটাইম প্রশিক্ষণ ব্যবস্থা থেকে ইতোমধ্যে হাজারো দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এই খাত আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি ক্যাডেটদের স্বাস্থ্য সচেতন হতে বলেন এবং দীর্ঘসময় রোদে প্যারেড করার কারণে সানস্ক্রিন ব্যবহার করতে উল্লেখ করেন।
পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা