ATN
শিরোনাম
  •  

এনসিপিতে যোগ দেয়ার গুঞ্জন নিয়ে যা জানালেন রুমিন ফারহানা

         
এনসিপিতে যোগ দেয়ার গুঞ্জন নিয়ে যা জানালেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা

বিএনপি থেকে বহিষ্কারের পর থেকেই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা ঘিরে রয়েছে নানা গুঞ্জন। রাজনৈতিক অঙ্গনে এমনও আলোচনা রয়েছে যে, তিনি এবার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারেন। তবে এই গুঞ্জন নাকচ করে দিয়ে রুমনি ফারহান বলেন, এর কোনো ভিত্তি নেই, এটি সম্পূর্ণ গুজব।

শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের (বাংলা) দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এনসিপিতে যোগ দেয়ার বিষয়ে রুমিন ফারহানা বলেন, এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এর সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই।

তিনি বলেন, বিএনপি থেকে বহিষ্কারের পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, এনসিপি থেকে বারবারই বলেছে—আপা, চলে আসেন আমাদের সঙ্গে, আসেন আমরা একসঙ্গে কাজ করি। আপনি জুলাই আন্দোলনে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে, আপনি একজন ফ্রন্টলাইনার। তাই আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের এই প্রস্তাবে হেসেছি, বিষয়টি নিয়ে আর কথা বাড়ায়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ