ATN
শিরোনাম
  •  

দক্ষিণ লেবাননে দীর্ঘ সময় অবস্থানের প্রস্তুতিতে ইসরায়েলি সেনাবাহিনী

         
দক্ষিণ লেবাননে দীর্ঘ সময় অবস্থানের প্রস্তুতিতে ইসরায়েলি সেনাবাহিনী

দক্ষিণ লেবাননে দীর্ঘ সময় অবস্থানের প্রস্তুতিতে ইসরায়েলি সেনাবাহিনী

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘ সময় অবস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শাদেহ বলেন।

ইসরায়েলের জাফা থেকে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি এবং দেশটির অভ্যন্তরীণ প্রতিক্রিয়া নিয়ে বেশ কিছু জটিলতা রয়েছে।

তিনি বলেন, ‘লেবাননে হিজবুল্লাহকে নিরস্ত্র করার ইসরায়েলের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নে দুটি বড় বাধা রয়েছে। প্রথমত, এতে লেবানন সরকারের সহযোগিতা প্রয়োজন। দ্বিতীয়ত, এটি এক বা দুই বছরের মধ্যে বাস্তবায়ন সম্ভব নয়।’

আবু শাদেহ আরও বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী যে নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে, সেগুলো সাময়িক হওয়ার সম্ভাবনা কম।

তার ভাষায়, ‘এটি ইঙ্গিত দেয় যে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে দীর্ঘ সময় অবস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছে।’

তিনি আরও জানান, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং এই অস্থায়ী যুদ্ধবিরতির বিরুদ্ধে বিক্ষোভের হুমকিও দিচ্ছে।

সূত্র: আলজাজিরা

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ