বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে শতভাগ সহযোগিতার আশ্বাস দিলেন মাশরুর
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটিতে লজিস্টিক ও প্রটোকল বিভাগের সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মাশরুর হোসেন। দায়িত্ব পেয়েই বিসিবি সভাপতি তামিম ইকবালকে দায়িত্ব পালন করতে শতভাগ সহযোগীতা দেওয়ার আশ্বাস দিলেন তিনি। মাশরুর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই।
শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের পর বিসিবি সভাপতি তামিম ইকবালকে নিয়ে একথা বলেছেন তিনি।
গণমাধ্যমে মাশরুর হোসেন বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে তিনি (তামিম) তার দায়িত্ব পালন করতে পারেন, এটাই আমাদের ইচ্ছা। আমি আমার শতভাগ দেবো, শুধু আমি না, আমরা যে কয়জন আছি ম্যানেজমেন্টে, উনাকে সহযোগিতা করার জন্য যা যা করা লাগবে করবো।’
তিনি আরও বলেন, ‘দেশের ক্রিকেটে লম্বা সময় নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। দেশের ক্রিকেটে অন্যতম সফল এই ক্রিকেটারকে সভাপতি হিসেবেও যোগ্য মানছেন মাশরুর, ‘সে অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি, এই ফিল্ডেরই একজন, আপনাদেরই একজন। অনেক ম্যাচ জিতিয়ে রান করে আপনাদের চোখে পানি এনেছেন। আমার বিশ্বাস আপনারা তাকে যে ভালোবাসা দিয়েছেন সেটা চলমান রাখবেন। সে আপনাদের জন্য জান দিতে প্রস্তুত থাকবে, আপনাদের জন্য শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে।’
উল্লেখ্য, গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। এরপর তামিমকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা