ডোনাল্ড ট্রাম্পের একটি চাঞ্চল্যকর দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে সম্মত হয়েছে। তবে তেহরান আজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এ ধরনের কোনো প্রস্তাব তারা গ্রহণ করেনি এবং করার প্রশ্নই ওঠে না।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র। কোনো পরিস্থিতিতেই এটি কোথাও স্থানান্তর করা হবে না।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির কাছাকাছি এবং এর অংশ হিসেবে তেহরান তাদের ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে সম্মত হয়েছে।
তবে ইরানের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করায় দুই দেশের মধ্যে আলোচনার অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
সূত্র: আল-জাজিরা