ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ব ঘোষিত সীমিত ওভারের সিরিজের সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী জুনে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
সংশোধিত সূচি অনুযায়ী, ৫ জুনের পরিবর্তে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ জুন। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এরপর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। ২০ ওভারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন। এই সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় সফরকারীরা।
এর আগে ২০০৬ সালেও বাংলাদেশের মাটিতে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে একই ব্যবধানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।
সবশেষ ২০২১ সালে বাংলাদেশ সফর করেছিল অস্ট্রেলিয়া। সেই সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে তারা। এছাড়া ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিয়েছিল দলটি।
২০০৬ ও ২০১৭ সালে বাংলাদেশের মাটিতে দুইবার টেস্ট সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। ২০০৬ সালে ২-০ ব্যবধানে জয় পেলেও ২০১৭ সালের দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স