যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি উন্মুক্ত ঘোষণা ইরানের
ইসরায়েল ও লেবাননের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রতি সংহতি জানিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করেছে ইরান।
শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন।
আব্বাস আরাঘচি জানান, লেবানন ও ইসরায়েল-এর মধ্যে চলমান ১০ দিনের যুদ্ধবিরতির অবশিষ্ট সময় পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
ধারণা করা হচ্ছে, লেবাননের শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে ইরান এই নমনীয় অবস্থান নিয়েছে।
আরাঘচি আরও উল্লেখ করেন, জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন-এর পূর্বনির্ধারিত ও সমন্বিত রুট অনুসরণ করতে হবে।
এর আগে গতকাল লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ‘আজ ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম বিকেল ৫টা (বাংলাদেশ সময় রাত ৩টা) থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।’
প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে আরও বলেন, চুক্তির আগে তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা এই ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ বা সীমিত হয়ে পড়েছিল। তবে লেবানন-ইসরায়েল যুদ্ধের সাময়িক বিরতির প্রেক্ষাপটে ইরানের এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স