ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোর সরকারি ব্যবস্থাপক মো. আহসান হাবীব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকেই পার্বতীপুর রেলহেড ডিপোতে এই ডিজেল সরবরাহ শুরু হয়েছে।
ডিপো সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ১৪ এপ্রিল ভারতের নুমালীগড় থেকে একই পাইপলাইনের মাধ্যমে ৮ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুরে পৌঁছায়। এর আগে মার্চ মাসে এসেছে ২২ হাজার মেট্রিক টন। সব মিলিয়ে মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট ৩০ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে নুমালীগড় থেকে।
ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছাতে আনুমানিক ৫০ ঘণ্টা সময় লাগবে। এ চালান শেষ হওয়ার পর আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে আসার কথা রয়েছে।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে সরকার ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে।
এর আগে, গত ১১ মার্চ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে প্রথমবারের মতো দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছায়। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আজ শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রাখা হয়েছে।
চলতি এপ্রিল মাসে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে মোট ৫ ধাপে ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে বলে ডিপো সূত্র জানিয়েছে।
জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই জরুরি ভিত্তিতে এ উদ্যোগ নিয়েছে সরকার।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স