শ্যামলীতে সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় ৭ আসামি কারাগারে
রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতাল (সিকেডি)-এ চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি মঈন উদ্দিন মঈনসহ সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
অন্য আসামিরা হলেন- এমবি স্বপন কাজী, শাওন হোসেন, মো. ফালান মিয়া, মো. রুবেল, মো. সুমন ও মো. লিটন মিয়া।
শুক্রবার (১৭ এপ্রিল) রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, শেরেবাংলা নগর থানার শ্যামলী পুলিশ ফাঁড়ির এসআই সাব্বির আহমেদ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত ১৪ এপ্রিল আসামি মঈন উদ্দিন মঈন, এমবি স্বপন কাজী ও শাওন হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম। আর ১৩ এপ্রিল আসামি মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)-এর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
সিকেডি হাসপাতালে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গত ১১ এপ্রিল হাসপাতালটির অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মঈন উদ্দিন মঈনকে প্রধান আসামি করা হয়। এছাড়া, আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩৮৫/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স