লেবানন ও ইসরাইল-এর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গে আলোচনা করেছেন।
তিনি বলেন, দুই দেশের নেতা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।
ট্রাম্প আরও জানান, ৩৪ বছর পর প্রথমবারের মতো সম্প্রতি ওয়াশিংটন-এ দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।
স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন-কে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন বলে জানান ট্রাম্প।
পোস্টের শেষাংশে ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে একাধিক সংঘাত সমাধানে কাজ করা তার জন্য সম্মানের এবং এটি হবে তার “দশম শান্তি উদ্যোগ”।
সূত্র: আল-জাজিরা
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস