প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
জ্বালানি সংকট মোকাবিলায় সবক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সরকার জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে। বিশ্বের অনেক দেশে তেল-ডিজেলের দাম বাড়ানো হলেও জনদুর্ভোগ বিবেচনায় দেশে তা বাড়ানো হয়নি। এই খাতে প্রতিদিন বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখছে।
তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ ব্যক্তিগত জীবনেও অমিতব্যয়িতা পরিহার করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে দায়িত্ব গ্রহণের পর সরকার একটি ভঙ্গুর অর্থনীতি ও দুর্বল শাসন কাঠামোর মধ্যে কাজ শুরু করেছে। আইনশৃঙ্খলা উন্নয়ন এবং দুর্নীতি দমন সরকারের প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।
কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী ও কর্মমুখী করা জরুরি।
‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, ডা. শফিকুর রহমানসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস