‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির আকাশচুম্বী সাফল্যের পর তার প্রতিটি পদক্ষেপ নিয়ে ভক্তদের মাঝে ছিল টানটান উত্তেজনা। সেই অপেক্ষার প্রহর কাটিয়ে এবার আসছে তার নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’।
তবে যারা ভেবেছিলেন রকি ভাইয়ের মতো আবারও মারদাঙ্গা কোনো গ্যাংস্টার ড্রামা দেখতে পাবেন, তাদের জন্য রয়েছে ভিন্ন এক চমক। সম্প্রতি সিনেমাটি নিয়ে মুখ খুলেছেন যশ। তিনি জানান, প্রথম দেখায় একে সাধারণ গ্যাংস্টার মুভি মনে হলেও এর পরতে পরতে মিশে আছে জটিল মনস্তত্ত্ব।
যশ বলেন, ‘‘টক্সিক’ কেবল গ্যাংস্টারের গল্প নয়, বরং এটি মানুষের মনের এক গভীর মনস্তাত্ত্বিক আখ্যান। এই সিনেমার নেপথ্যের কারিগর হিসেবে পরিচালক গীতু মোহন্দাসের ভূয়সী প্রশংসা করেন যশ। তার মতে, গীতুর আধুনিক চিন্তাভাবনা এবং নির্মাণের ভিন্নতাই এই ছবিকে অন্যান্য অ্যাকশন মুভি থেকে আলাদা করেছে। গ্যাংস্টার প্রেক্ষাপট থাকলেও এর ভেতরে থাকা চমকপ্রদ ‘টুইস্ট’ দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতা দেবে।
নিজের চরিত্র সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে এই তারকা বলেন, ‘চরিত্রের অন্ধকার দিক আমাকে সবসময় টানে। ধূসর চরিত্রে অভিনয়ের কোনো সীমারেখা থাকে না, একজন শিল্পীর জন্য এটাই আসল আনন্দ।’
সব মিলিয়ে ‘টক্সিক’ যে কেবল গোলাগুলি আর অ্যাকশনে সীমাবদ্ধ থাকছে না, তা যশের কথাতেই স্পষ্ট।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স