ইসরায়েল-লেবানন বৈঠকের ঘোষণা ট্রাম্পের, নেই যুদ্ধবিরতির প্রস্তাব
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রথম দফার আলোচনা ভেস্তে গেছে চলতি সপ্তাহে। তবে গতকাল বুধবার আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফায় এ সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনার মধ্যেই ইসরায়েল-লেবাননের মধ্যেকার বৈঠকের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি। তাদের মধ্যে ঐতিহাসিক বৈঠক হচ্ছে। আগামীকালই (আজ) সেই বৈঠক হতে পারে।’
ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে ট্রাম্প বলেন, ‘দুই নেতার মধ্যে কথা হয়নি অনেক দিন, প্রায় ৩৪ বছর। তবে দুদেশের নেতাদের মধ্যে বৈঠক হচ্ছে, আগামীকালই (আজ) হবে।’
তবে সেই বৈঠক কোথায় বা কখন অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৩৯ হামলার দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, গত ২৪ ঘণ্টায় তারা ইসরায়েলি বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৩৯টি সামরিক অভিযান চালিয়েছে।
গোষ্ঠীটির দাবি অনুযায়ী, ইসরায়েলের বসতি, সেনা সমাবেশ, সামরিক যানবাহন এবং দক্ষিণ সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থানগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। একই সঙ্গে উত্তর ইসরায়েলেও কিছু লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে তারা।
সূত্র : আল-জাজিরা
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স