ATN
শিরোনাম
  •  

বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

         
বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানীর কাঁচাবাজার সংলগ্ন ১২ নম্বর সড়কের ৪৪ নম্বর একটি বহুতল ভবনের নয়তলায় কাপড়ের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এর কিছুক্ষণ পর, পৌনে ৭টার দিকে প্রথমে ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ২ ইউনিট যোগ দিলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ