ছুটি রিসোর্টে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ রিসোর্ট চেইন ছুটি রিসোর্টে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) গাজীপুর, পূর্বাচল ও পূবাইল—এই তিনটি ছুটি রিসোর্টে একযোগে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।
সকাল থেকেই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো রিসোর্ট এলাকা। প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে সাজানো এই আয়োজনে ছিল লোকসংগীত, বাউল গান এবং ঢাক-ঢোলের প্রাণবন্ত পরিবেশনা। পাশাপাশি রঙিন সাংস্কৃতিক শোভাযাত্রা যোগ করে বাড়তি আকর্ষণ।
খাবারের দিক থেকেও ছিল নানা আয়োজন। পান্তা-ইলিশ, পিঠা-পুলি, ফুচকা, চটপটি ছাড়াও বিভিন্ন লাইভ ফুড স্টেশন দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। এছাড়া, বিশেষ ফটোজোন, গরুর গাড়ি এবং ঐতিহ্যবাহী গ্রামীণ পরিবেশনায় সাজানো সেটআপ দর্শনার্থীদের জন্য এনে দেয় ভিন্নধর্মী অভিজ্ঞতা।
আয়োজকদের মতে, গ্রামীণ বাংলার আবহ ও আধুনিক আতিথেয়তার সমন্বয়ে এ আয়োজন পরিবার, বন্ধু ও স্বজনদের জন্য এক স্মরণীয় মুহূর্ত হয়ে উঠেছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স