ATN
শিরোনাম
  •  

ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টার মায়ামি ছাড়লেন মাশচেরানো

         
ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টার মায়ামি ছাড়লেন মাশচেরানো

ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টার মায়ামি ছাড়লেন মাশচেরানো

ইন্টার মিয়ামির প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষনা দিয়েছেন জেভিয়ার মাশচেরানো। ব্যক্তিগত কারনে তিনি চাকরি ছাড়ছেন বলে নিশ্চিত করেছেন। ৪১ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচের অধীনে লিওনেল মেসির মিয়ামি প্রথমবারের মত এমএলএস কাপ শিরোপা জয় করেছিল।

ক্লাবের এক বিবৃতিতে মাশচেরানো বলেছেন, ‘ব্যক্তিগত কারণে আমি ইন্টার মিয়ামির প্রধান কোচ হিসেবে আমার দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নিয়েছি, এ কথা সবাইকে জানাতে চাই। সবার আগে আমি ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার ওপর আস্থা রেখেছে। পাশাপাশি ক্লাবের প্রতিটি স্টাফকে সম্মিলিত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানাই, তবে বিশেষ করে খেলোয়াড়দের, যারা আমাদের অবিস্মরণীয় মুহূর্তগুলো উপহার দিয়েছে।”

বার্সেলোনা ও লিভারপুলের সাবেক এই মিডফিল্ডার ২০২৫ সালের জানুয়ারিতে মিয়ামিতে কোচ হিসেবে যোগ দেন। তার অধীনে মিয়ামি ৬৭টি ম্যাচ খেলেছে, যার মধ্যে রয়েছে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলর ম্যাচ। ঐ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী পিএসজির কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল মিয়ামি।

মিয়ামির অন্যতম মালিক জর্জ ম্যাস বলেছেন, ‘জেভিয়ার মাশচেরানো চিরকাল এই ক্লাবের ইতিহাসের অংশ হয়ে থাকবেন এবং ইন্টার মিয়ামি পরিবারের মধ্যে সবসময় একটি বিশেষ স্থান ধরে রাখবেন। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই এবং তিনি ক্লাবের জন্য যা কিছু অবদান রেখেছেন তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তার পেশাগত ও ব্যক্তিগত ভবিষ্যতের জন্য আমরা সর্বোত্তম শুভকামনা জানাই।’

ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, আর্জেন্টাইন গুইলারমো হোয়েস আসন্ন ম্যাচগুলোতে মিয়ামির ডাগআউট সামলাবেন। এমএলএস ইস্টার্ন কনফারেন্স লিগে সাত রাউন্ড শেষে মিয়ামি বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে আছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ