আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়। আমাদেরও সেই পথে এগোতে হবে।
বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ডিজিটালাইজেশনের দিকে আমাদের যেতে হবে। আপনাদের এ কাজে এগিয়ে আসতে হবে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেলের যে সংকট সৃষ্টি হয়েছে সেটার কারণে স্কুলে আমরা অনলাইন-অফলাইন করছি। সেটা নিয়েও ব্যাপক সমালোচনা।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি স্টেকহোল্ডারদের সঙ্গে বসলাম। প্রায় ৭০০-৮০০ স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করলাম। একজনও অনলাইন ক্লাস চায় না। আমি কী চাই? আমিও চাই না। কিন্তু পৃথিবী চায়।
এহছানুল হক মিলন বলেন, কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনাও রয়েছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স