বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের জ্বালানি নীতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশের বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের জন্য যানবাহন ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেলেও সরকার রিজার্ভ বেশি থাকার দাবি করছে। তিনি বলেন, প্রকৃত পরিস্থিতি আড়াল করতেই এমন দাবি করা হচ্ছে। পাশাপাশি সংসদে জ্বালানি সংকট নিয়ে আলোচনা করতে চাইলেও তা আলোচনায় আসতে দেওয়া হয় না বলেও অভিযোগ করেন তিনি।
বর্তমান সংসদের গঠন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এই সংসদের অনেক সদস্যই অতীতে নানা নির্যাতনের শিকার হয়েছেন-কেউ কারাভোগ করেছেন, কেউ গুমের শিকার হয়েছেন, আবার কেউ নির্বাসন থেকে ফিরেছেন। এরপরও তারা জনগণের দুঃখ-কষ্ট যথাযথভাবে তুলে ধরতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে সেই শাসনব্যবস্থাকে প্রত্যাখ্যান করা হয়েছে বলেও দাবি করেন তিনি। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।
বক্তব্যে তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনে জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হয়নি। জনগণের সেই রায় বাস্তবায়নে তাদের দল রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তিনি।
দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যারা নিজেদের দলে গণতন্ত্র চর্চা করতে ব্যর্থ, তারা দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে পারবে না। তিনি প্রতিশ্রুতি দেন, সংসদে তাদের দলের সদস্যরা জনগণের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে জাগপা নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। শেষে তিনি পুনরায় ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস