ATN
শিরোনাম
  •  

পাবনায় বজ্রপাতে ৩ জন নিহত

         
পাবনায় বজ্রপাতে ৩ জন নিহত

বজ্রপাত। ফাইল ছবি

পাবনার সাঁথিয়ায় উপজেলায় বজ্রপাতে তিজনজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার করমজা ও নাগডেমরা ও ধুলাউড়ি ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন করমজা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিন প্রামানিকের ছেলে আকরাম (৪৪), নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের কুনো মোল্লার ছেলে আবু সাইদ ( ৪৭) ও ধুলাউড়ি ইউনিয়নের বারোয়ানী গ্রামের আ. গনি মোল্লার ছেলে আ. কুদ্দুস (৫৫)। এ ছাড়া সোনাতলা গ্রামের রাজার ছেলে পারভেজ (১৫) নামের এক যুবক আহত হয়।

স্থানীয়রা জানায়, বিকেলে আকরাম হোসেন তার বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গরুর ঘাস কাটতে গেলে বজ্রপাত হয়। তবে তখন কোনো বৃষ্টি হচ্ছিল না। দূর থেকে স্থানীয়রা তাকে পড়ে যেতে দেখতে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

একই দিন বিকেলে পার্শ্ববর্তী সোনাতলা গ্রামের কুষ্টিয়ার মাঠে পেঁয়াজ উঠাতে গিয়ে আবু সাইদের ওপর বজ্রপাত ঘটে । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বসরোয়ানী মাঠে পাওয়ারটিলার চালক আঃ কুদ্দুসের ওপর বজ্রপাত ঘটে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

অপরদিকে, সোনাতলা গ্রামের রাজার ছেলে পারভেজ ( ১৫) মাঠ থেকে বাড়ি ফেরার পথে একটি বজ্রপাতের শব্দ শুনে সে আহত হয়। তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

নাগডেমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ তার ইউনিয়নে বজ্রপাতে নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ