বায়ুবাহিত রোগ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৬ জন নতুন রোগীর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৮৫ জন। ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩,৭০৯ জন।
হাম নিশ্চিত রোগীর সংখ্যা ২৪ ঘণ্টায় ২৬ জন, যার সঙ্গে মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৮৫ জনে পৌঁছেছে।
সন্দেহজনক হাম রোগীর মৃত্যু গত ২৪ ঘণ্টায় ৪ জন, যা ১৫ মার্চ থেকে মোট ২৭ জনে দাঁড়িয়েছে।
এই সময়ে মোট ২,২৬৩ জন সন্দেহজনক নতুন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আর ১,৯৩০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস