ATN
শিরোনাম
  •  

সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

         
সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

সিলেট ট্রেন স্টেশন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর সিলেট-এর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা।

রেলওয়ে সূত্রে জানা যায়, উদ্ধারকাজ শেষে ধাপে ধাপে ট্রেন চলাচল শুরু করা হয়। প্রথমে হরষপুর স্টেশন থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ছেড়ে দেওয়া হয়। এরপর শায়েস্তাগঞ্জ থেকে কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ-সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। লাইনচ্যুত বগি সরানো এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং।

বুধবার রাত সোয়া ৯টার দিকে সিলেটগামী একটি তেলবাহী মালবাহী ট্রেন মনতলা রেলওয়ে স্টেশনের শাহপুর এলাকায় লাইনচ্যুত হয়। এতে অন্তত ৬টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে এবং বিপুল পরিমাণ জ্বালানি তেল আশপাশে ছড়িয়ে পড়ে।

পরে যৌথভাবে উদ্ধার কাজ সম্পন্ন করে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের মাধ্যমে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ