ATN
শিরোনাম
  •  

গত ২৪ ঘণ্টায় লেবাননে ৪০ যোদ্ধা নিহতের দাবি ইসরায়েলের

         
গত ২৪ ঘণ্টায় লেবাননে ৪০ যোদ্ধা নিহতের দাবি ইসরায়েলের

হিজবুল্লাহ যোদ্ধা নিহত। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। লেবাননে জল, স্থল ও আকাশপথে ব্যাপক হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, লেবাননে হিজবুল্লাহর একাধিক সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। পাশাপাশি স্থলবাহিনী দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে হিজবুল্লাহ সেল শনাক্ত ও ধ্বংস করেছে।

এছাড়া নৌবাহিনীও হিজবুল্লাহর একটি অস্ত্র গুদামে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে নতুন করে হুমকি দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ড সদরদপ্তর এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আত্মসমর্পণ না করা পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।

তারা আরও দাবি করেছে, তাদের কৌশলগত সামরিক সক্ষমতা এমন স্থানে বিস্তৃত, যা শত্রুপক্ষের নাগালের বাইরে। পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, পরিস্থিতি অব্যাহত থাকলে আরও বড় ও ধ্বংসাত্মক হামলা চালানো হতে পারে।

মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ