প্রধানমন্ত্রী তারেক রহমান ও হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। ফাইল ছবি
আগামী ২৫ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়ি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদ্রাসায় গিয়ে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী-এর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে জানা গেছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সফরে সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে, যা ঘিরে আলেম সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী হেফাজত আমিরের শারীরিক খোঁজ-খবর নিতে পারেন। তবে সফরকালে কোনো দলীয় বা সরকারি কর্মসূচিতে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।
ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য এস এম আজিজ উল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর আগমনের খবরে সব মহলে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।
এদিকে হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু মাকনূন মুহাম্মদ বাবুনগরী জানান, সম্ভাব্য এই সফরের বিষয়ে তারা অবগত হয়েছেন, তবে বিস্তারিত এখনো নিশ্চিত নয়।
অন্যদিকে ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী বলেন, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে শোনা গেলেও আনুষ্ঠানিক নির্দেশনা এখনো পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফরকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস