চাঁদাবাজি প্রতিরোধে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত নবীন ফ্যাশনের চাইনিজ ফ্যাক্টরিতে তৃতীয় লিঙ্গের ১০০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ থেকে ৩৫ বছর বয়সী সাহসী এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে সক্ষম তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের এই পদে নিয়োগ দেওয়া হবে।
বেতন হিসেবে মাসিক ১৫ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া থাকা ও এক বেলা খাবারের সুবিধা থাকবে এবং বছরে দুটি বোনাস দেওয়া হবে। সাপ্তাহিক একদিন ছুটির পাশাপাশি প্রয়োজনে মাসে সর্বোচ্চ পাঁচ দিন ছুটি একত্রে নেওয়ার সুযোগ থাকবে।
প্রতিদিন ১০ ঘণ্টা কর্মঘণ্টার মধ্যে দুপুরে এক ঘণ্টা বিশ্রাম এবং নামাজের জন্য বিরতির ব্যবস্থা থাকবে। চাইনিজ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, দক্ষতার ভিত্তিতে কর্মীদের চীনে কাজের সুযোগ দেওয়া হতে পারে। আগ্রহীদের আগামী ৮ এপ্রিলের মধ্যে ঢাকার চকবাজারে নবীন বাংলাদেশের শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস