ATN
শিরোনাম
  •  

হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি ইরানের

         
হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি ইরানের

হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি ইরানের

হামলা অব্যাহত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যতদিন মার্কিন-ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে, তেহরানও পাল্টা লড়াই চালিয়ে যাবে। তিনি আরও বলেন, যুদ্ধ, আলোচনা ও যুদ্ধবিরতির এই দুষ্টচক্র সহ্য করবে না তেহরান।

এদিকে, ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান।

অন্যদিকে, ইরানে যুদ্ধরত সব পক্ষকে সামরিক পদক্ষেপ বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, হরমুজ প্রণালিতে বিদ্যমান অস্থিরতার মূল কারণ হলো, এ জলপথে অবৈধ সামরিক কার্যকলাপ।

তিনি আরও বলেন, বিবাদমান পক্ষগুলোকে অবশ্যই বিশ্ব অর্থনীতি আর জ্বালানি নিরাপত্তার ওপর আরও গুরুতর প্রভাব এড়ানোর চেষ্টা চালিয়ে যেতে হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ