চলতি মার্চে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে
চলতি বছরের মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স। একক মাস হিসেবে এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায়, মার্চে ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
এর আগে, ২০২৫ সালের মার্চে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসার রেকর্ডটি ছিল এক মাসে সর্বোচ্চ। আর প্রবাসীরা ডিসেম্বরে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছিলেন ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার।
ঈদের কারণে রেমিটেন্স প্রবাহে এমন গতি এসেছে বলেই মনে করছে বাংলাদেশ ব্যাংক। তবে মধ্যপ্রাচ্য সংকটের কারণে রেমিটেন্স প্রবাহের এ ধারা থাকবে কি না, তা নিয়ে আশঙকাও প্রকাশ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
রিপোর্ট : গো. কা. র/মা. হা