ATN
শিরোনাম
  •  

স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল

         
স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল

স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল

আগামী জুনে ইংল্যান্ডে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে প্রস্তুতি জোরদার করতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের সঙ্গে অংশ নিচ্ছে স্বাগতিক স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস। আগামী ২৮ মে শুরু হয়ে ৪ জুন পর্যন্ত চলবে এই সিরিজ। সূচি অনুযায়ী, প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে দু-বার করে, তবে থাকছে না কোনো ফাইনাল।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ মে, প্রতিপক্ষ স্কটল্যান্ড। এরপর ৩১ মে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। ২ জুন আবারও স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা, আর ৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে তাদের সিরিজের মিশন। সব ম্যাচই অনুষ্ঠিত হবে এডিনবার্গের দ্যা গ্রাঞ্জ ক্লাব মাঠে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

রিপোর্ট : জে/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ