সিলেটের হবিগঞ্জে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার (১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করার পর শাহপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে রেললাইনের ক্ষতি হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। রেলওয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, লাইন সংস্কার ও উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস