ATN
শিরোনাম
  •  

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

         
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। ফাইল ছবি

নেপালকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে। মালদ্বীপের মালেতে বুধবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল ম্যাচে একমাত্র গোল করেন মানিক।

২০২৪ সালের টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও শিরোপা ধরে রাখার মিশন নিয়েই দেশ ছেড়েছে লাল-সবুজের দলটি।

ফাইনালের প্রতিপক্ষ নির্ধারিত হবে আজ রাতে ভারত ও ভুটানের ম্যাচের পর।

ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণ রাখে বাংলাদেশ। ১১ মিনিটে ডান প্রান্ত থেকে মুর্শেদ আলীর ক্রসে মানিক দুর্দান্ত হেডে নেপালের গোলরক্ষককে পরাজিত করেন। দুই মিনিট পর রোনান বেঞ্জামিন সুলিভান গোল করলেও অফসাইড হওয়ায় তা বাতিল হয়।

২১ মিনিটে নাজমুলের হেড নেপালির গোলরক্ষক পেম্বা নুরবু এক হাতে রুখে দেন। ৩৮ মিনিটে মুর্শেদ আলীর শট পোস্টের বাইরে যায়। দ্বিতীয়ার্ধে কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জিতে ফাইনালে উঠে যায় বাংলাদেশ।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ