গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে বিরোধী দল ‘বিস্মিত, আহত ও মর্মাহত’। তিনি অভিযোগ করেন, জনগণের রায় যথাযথভাবে প্রতিফলিত হয়নি।
এর আগে সংসদের অধিবেশনে মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার পর ‘জুলাই সনদ’ আদেশ জারি না করা এবং বিরোধীদলীয় নেতার বক্তব্য ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলে বিকেল ৫টা ৪৫ মিনিটে ওয়াকআউট করে বিরোধী দল।
স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ডা. শফিকুর রহমান বলেন, বিষয়টি কোনো একক দলের নয়; নির্বাচনের আগে সব দলই এ বিষয়ে একমত ছিল এবং জনসমর্থনও ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় বিরোধী দল হিসেবে তারা এটি মেনে নিতে পারছেন না। এজন্যই প্রতিবাদ হিসেবে ওয়াকআউট করা হয়েছে বলে জানান তিনি।
জবাবে স্পিকার বলেন, ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার হলেও আরও একটি মুলতবি প্রস্তাব আলোচনায় আসবে, যেখানে তাদের প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগ রয়েছে। তিনি বিরোধী সদস্যদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস