জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এমপির সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার সাক্ষাৎ করেন। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর সমবেদনা জানান পাকিস্তানের হাইকমিশনার।
সাক্ষাৎকালে উভয় পক্ষ চলমান বৈশ্বিক পরিস্থিতি এবং নিজ নিজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মতবিনিময় করেন।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস