রাজশাহীতে অফিসের ভুয়া চাহিদা দেখিয়ে ৩০০ লিটার জ্বালানি তেল নিতে গিয়ে ধরা পড়েছেন ফায়ার সার্ভিসের চার কর্মী। বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে পবা উপজেলার হাবিব ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ফায়ার সার্ভিসের নওহাটা স্টেশনের সেকেন্ড অফিসার রবিউল আলমসহ চারজন একটি সরকারি গাড়িতে ড্রাম ও ব্যারেল নিয়ে ফিলিং স্টেশনে যান। সেখানে অফিসের চাহিদা দেখিয়ে প্রথমে ২০০ লিটার পেট্রল এবং পরে আরও ১০০ লিটার অকটেন নেন।
তবে উপস্থিত পুলিশ সদস্যদের সন্দেহ হলে বিষয়টি যাচাই করা হয়। পরে স্টেশন কর্তৃপক্ষ জানায়, অফিসের পক্ষ থেকে কোনো তেলের চাহিদা ছিল না। এ সময় নেওয়া তেল আবার ফিলিং স্টেশনে ফেরত দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অভিযুক্ত কর্মীরা নিজেদের ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য কৌশলে এই তেল নেওয়ার চেষ্টা করেছিলেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, এ ধরনের কাজ যেন ভবিষ্যতে না করেন, সে জন্য তাঁদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে এবং তেল সরবরাহ করা হয়নি।
ফায়ার সার্ভিসের নওহাটা স্টেশনের ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, তিনি ছুটিতে থাকাকালে এ ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টদের তিনি তিরস্কার করেছেন এবং এ ধরনের কাজ সঠিক হয়নি বলে উল্লেখ করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহীর সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস