ATN
শিরোনাম
  •  

৭ এপ্রিল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

         
৭ এপ্রিল দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল দুই দিনের সফরে ভারতের রাজধানী দিল্লি যাচ্ছেন। ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এটি হবে বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে দিল্লি হয়ে মরিশাসে যাবেন পররাষ্ট্রমন্ত্রী। এ সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তার সফরসঙ্গী হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দিল্লি সফরের প্রথম দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠক হতে পারে ড. খলিলুর রহমানের। এছাড়া ভারত সরকারের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে তার সাক্ষাৎ নিয়ে আলোচনা চলছে।

এদিকে সফরকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদ্বীপ সিং পুরি-র সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ