ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, এই লক্ষ্যে প্রয়োজনীয় কেনাকাটার কাজ চলছে।
আজ সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে বৈঠকের পর এসব বলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চিফ হুইপ বলেন, হাউজ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসা বরাদ্দ দেওয়া হবে। আসবাবসহ বিভিন্ন জিনিস ক্রয় করতে হবে। খুব শিগগিরই সব এমপি বাসায় উঠতে পারেন, আশ্বস্ত করছি।
সংসদ কক্ষের সাউন্ড সিস্টেম নিয়ে চিফ হুইপ বলেন, সাউন্ড সিস্টেম এখনো কাজ করছে না। নতুন ব্যবস্থা আনার আগে বিদ্যমান সাউন্ড সিস্টেম নিয়েই কাজ চালাতে হবে। সাউন্ড সিস্টেম নিয়ে যেন বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড না হয় সেদিকে নজর দেওয়া হবে।
তিনি আরও বলেন, ৫ আগস্টে সাউন্ড সিস্টেম নিয়ে নাশকতা হয়েছে। সাউন্ড সিস্টেমের জটিলতায় প্রথম অধিবেশনেই প্রধানমন্ত্রীকে হ্যান্ডমাইকে কথা বলতে হয়েছে, এমনটা কখনোই হয়নি। কেউ আছেন যিনি স্যাবোটাজ করেছেন বলে আমরা ধারণা করি।
বিষয়টি অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি আগামী ২ এপ্রিল তাদের প্রতিবেদন জমা দেবে। সংসদের প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই নেই উল্লেখ করে তিনি বলেন, অনেক জিনিস নষ্ট। কিছু জিনিস মেরামতেরও প্রয়োজন।
নিরাপত্তা, চিকিৎসাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বৈঠকে আলাপ হয়েছে বলেও জানান চিফ হুইপ। সংসদে সুপেয় পানির ভয়াবহ সংকট রয়েছে জানিয়ে তিনি বলেন, ১ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ২৭ লাখ লিটার পানি পাওয়া যাচ্ছে। সংসদের ঘোলা পানি খেয়ে তার নিজেরও পেট খারাপ হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.হা