ATN
শিরোনাম
  •  

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে অনুপ্রেরণা বাংলাদেশি প্রবাসীদের সমর্থন

         
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে অনুপ্রেরণা বাংলাদেশি প্রবাসীদের সমর্থন

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে অনুপ্রেরণা বাংলাদেশি প্রবাসীদের সমর্থন

আগামীকাল মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলে এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ করবে বাংলাদেশ। সিঙ্গাপুরে হামজা-শমিতদের কাছে অনুপ্রেরণা হতে পারে প্রবাসী বাংলাদেশিদের সমর্থন। ভিয়েতনামের কাছে প্রীতি ম্যাচে বড় হারের হতাশা ভুলে লাল-সবুজের প্রতিনিধিরা এ ম্যাচে ভালো করতে চায়।

ফিফা র‍্যাংকিংয়ে ভিয়েতনামের চেয়ে ৭৮ ধাপ পিছিয়ে বাংলাদেশ। তারপরও তাদের কাছে ৩-০ গোলে হার মুষড়ে দিয়েছিল হামজা-শমিতদের। এখানকার প্রবাসীদের ভালোবাসা ও সমর্থনে সেই মনখারাপ ভাবটা এখন কেটে গেছে।

দলের সহকারী কোচ হাসান আল মামুন বলছেন, সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের সমর্থন দলের জন্য হতে পারে একটা বড় অনুপ্রেরণা।

ইনজুরি থেকে সেরে না ওঠায় তপু বর্মন যাননি, রাকিবকে বিশ্রাম দেয়ায় দলের সঙ্গে নেই রাকিব হোসেন। লম্বা সময় ধরে অপরিহার্য হয়ে ওঠা দলের এ দুই খেলোয়াড়ের অভাব বোধ করলেও, শমিতের কণ্ঠে এদের ছাড়াই ভালো করার প্রতিশ্রুতি দলকে ভরসা দিচ্ছে।

রিপোর্ট : প. কু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ