ATN
শিরোনাম
  •  

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

         
র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব পলাশ, পুলিশের এসবি প্রধান সরদার নুরুল আমিন এবং সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন আহমেদ। ফাইল ছবি

সরকার পুলিশি গুরুত্বপূর্ণ ইউনিটের প্রধান পদে পরিবর্তন এনেছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একইসঙ্গে অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডি প্রধান করা হয়েছে।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁদের এই পদায়ন কার্যকর হয়েছে।

এছাড়া পদায়নের আওতায় অতিরিক্ত আইজিপি (সিআইডি) মো. ছিবগাত উল্লাহকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি পদমর্যাদা) মো. শওকত আলীকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার এবং এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ