দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা। রাজধানীর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২টা ১৫ মিনিটে।
এদিকে ম্যাচটি মাঠে বসে দেখতে টসের পরপরই স্টেডিয়ামে উপস্থিত হন জাইমা রহমান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর কন্যা। বিসিবি প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর পরিচালকরা।
পরে বিসিবির প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করতে দেখা যায় জাইমা রহমানকে। এর আগে টসের আগেই স্টেডিয়ামে পৌঁছান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।
অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ-এর দল বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছে সফরকারী পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস