৩০ বছর বয়সের পর ৫০০ গোল! রোনালদোর রেকর্ড কী ভাঙতে পারবেন মেসি?
ফুটবল বিশ্ব যেন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়। একদিকে ৪১ বছরের চিরতরুণ ক্রিস্টিয়ানো রোনালদো, অন্যদিকে ৩৮-এর জাদুকর লিওনেল মেসি। ক্যারিয়ারের গোধুলী বেলায় এসেও গোলের ক্ষুধা কমেনি কারো। ১০০০ গোলের সেই অবিশ্বাস্য মাইলফলক-কার হবে আগে? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন।
এ যেন অবিশ্বাস্য গতিতে গোলের পেছনে ছুটে চলা। ক্রিস্টিয়ানো রোনালদো মানেই ফুটবল মাঠে গতির ঝড়। ক্রিস্টিয়ানো রোনালদো মানেই গোলের পর গোলের মালা গাঁথা। সম্প্রতি আল নাসরের হয়ে জোড়া গোল করে এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন পর্তুগীজ কিংবদন্তি। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৩০ বছর বয়সের পর ৫০০ গোলের অবিশ্বাস্য রেকর্ড এখন সিআর সেভেনের দখলে। এই দুর্দান্ত মাইলফলক অর্জনের পর রোনালদো আরব বিশ্বের ঐতিহ্যবাহী পোশাক বিশত পরে উদযাপন করেছেন এবং বলেছেন যে, তিনি এখন সৌদি আরবেরই লোক। ফুটবলের গণ্ডি পেরিয়ে তিনি হয়ে গেছেন এক অনন্য সাংস্কৃতিক দূত।
অনেকে যেখানে এই বয়সে বুট তুলে রাখেন, রোনালদো সেখানে যেন ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। ৯৬৪ ক্যারিয়ার গোল নিয়ে তিনি এখন ১০০০ থেকে মাত্র ৩৬টি গোল দূরে! সবচেয়ে বড় কথা টানা ২৪ বছর ধরে গোল করার রেকর্ডের মুকুট এখন রোনালদোর মাথায়।
কিন্তু লিওনেল মেসিকে হিসেব থেকে বাদ দিলেও ভুল করবেন। রোনালদোর চেয়ে বয়সে ৩ বছরের ছোট মেসির নামের পাশে বর্তমানে ৮৯৬ গোল। মজার ব্যাপার হলো, ৪১ বছর বয়সে রোনালদো মাইলফলক গড়লেও, মেসির বর্তমান বয়স ৩৮-আর এই একই বয়সে রোনালদোর গোল ছিল ৮২০টি। অর্থাৎ বয়সের বিচারে মেসি এখনও রোনালদোর চেয়ে ৭৬ গোল এগিয়ে! অবশ্য ৩০ বছর বয়সের পর রোনালদোর বর্তমান গোল সংখ্যা ৫০১, মেসির ৩৩১।
লড়াইটা কেবল গোলের নয়, শ্রেষ্ঠত্বেরও। রোনালদো যখন গোল মেশিন হয়ে ছুটছেন, মেসি তখন গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১ হাজার ৩০০-এর বেশিবার দলের জয়ে সরাসরি ভূমিকা রেখেছেন। তবে কি এবারের বিশ্বকাপ হবে দুই মহাতারকার চূড়ান্ত লড়াইয়ের মঞ্চ?
বয়স বাড়ছে, তুলনায় একটু হলেও গতি কমছে-কিন্তু থামছেন না এই দুই কিংবদন্তি। ১ হাজার গোলের জাদুকরী সংখ্যাটা আগে কে ছুঁয়ে ফেলবেন? পর্তুগিজ সুপারস্টার নাকি আর্জেন্টাইন যাদুকর? অনেকে বলেছিলেন তারা ফুরিয়ে গেছেন! কিন্তু ৪১-এ রোনালদো এবং ৩৮-এ মেসি যা করছেন, তা সত্যিকার অর্থেই ইতিহাস। রোনালদোর ৯৬৪ বনাম মেসির ৮৯৬-১০০০ গোলের চূড়ায় আগে পা রাখবেন কে?
রিপোর্ট : ব.মি/ মা.হা