ATN
শিরোনাম
  •  

নড়াইলে আ.লীগ কার্যালয়ে টাঙানো হলো শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি

         
নড়াইলে আ.লীগ কার্যালয়ে টাঙানো হলো শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি

নড়াইলে আ.লীগ কার্যালয়ে টাঙানো হলো মুজিব-হাসিনার ছবি ও জাতীয় পতাকা

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের লোহাগড়া উপজেলা শাখা কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ছবি টাঙানো ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে নড়াইল শহরের জয়পুর এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ কাজ করেছে, তা জানা যায়নি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয়টিতে আগুন ধরিয়ে ব্যাপক ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্রজনতা। সেই থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (ইন্সপেক্টর) অজিত রায় বলেন, এ বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। তবে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ