পিরোজপুর-১ ও ২ আসনে সাঈদীর দুই ছেলে, আসন-৩ এ এগিয়ে ধানের শীষ
পিরোজপুর-১ আসনে মোট ১৬৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টির ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে প্রাপ্ত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী ১৯ হাজার ৭৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১১ হাজার ৬১৯ ভোট।
অপরদিকে, পিরোজপুর-২ আসনে মোট ১৬৬টি কেন্দ্রের মধ্যে ১০টির ফলাফল জানা গেছে। এরমধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের শামীম সাঈদী ৫ হাজার ৩৬২ ভোট পেয়ে এগিয়ে আছেন। ধানের শীষ প্রতীকের আহম্মেদ সোহেল মঞ্জুর পেয়েছেন ৩ হাজার ৭৬৭ ভোট।
অন্যদিকে, পিরোজপুর-৩ আসনে মোট ৮৫টি কেন্দ্রের মধ্যে ১৫টির ফলাফলে ধানের শীষ প্রতীকের রুহুল আমিন দুলাল ১০,০৪২ ভোট পেয়ে এগিয়ে আছেন। শাপলা কলি প্রতীকের ড. শামীম হামিদী পেয়েছেন ৫,৩১২ ভোট, আর হাতপাখা প্রতীকের ডা. রুস্তুম আলী ফরাজী পেয়েছেন ৪,৮৬৬ ভোট।
রিপোর্ট : এটিএন নিউজ/ মা.হা