নির্বাচনী ইশতেহারের কাজ চুড়ান্ত করেছে জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি ইশতেহারে জুলাই সনদের পক্ষে দলটির অবস্থান থাকবে আপসহীন। থাকবে তিনটি আলাদা ভার্সন। সংক্ষিপ্ত আকারে সাধারণ মানুষ সহজে বুঝতে পারে- এমন ইশতেহার জনগণের মধ্যে বিলি করবে দলটি। ইতোমধ্যেই নির্বাচনি ইশতেহার চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
৫ জুলাই ছা্ত্র-জনতার অভ্যুত্থানের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। স্বাভাবিকভাবেই এই নির্বাচনে দলগুলোর ইশতেহার ভোটারদের কাছেও গুরুত্বপূর্ণ। বিভিন্নভাবে নির্বাচনি নানা প্রতিশ্রুতি ও পরিকল্পনার কথা বললেও কোনো দলই আনুষ্ঠানিকভাবে এখনো প্রকাশ করেনি তাদের নির্বাচনি ইশতেহার।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে, দলটি ইশতেহারের কাজ চূড়ান্ত করেছে ইতোমধ্যেই। আনুষ্ঠানিক প্রচার শুরুর আগেই তারা তা জনগণের কাছে প্রকাশ করবে। তবে তাদের প্রত্যাশা, একই দিনে সব দলই যেন প্রকাশ করে নির্বাচনি ইশতেহার।
নির্বাচনি ইশতেহারের ৩টি আলাদা ভার্সন রাখবে জামায়াতে ইসলামী। যার একটি আর একটিকে ব্যাখ্যা করবে।
চব্বিশের অভ্যুত্থান এবং জুলাই সনদের পক্ষে জোরালো অবস্থান থাকবে ইশতেহারে। ভবিষ্যতে ফ্যাসিবাদ রুখে দিতে জামায়াতের অঙ্গীকার এবং জনগণের করণীয় কি তাও ইশতেহারে সুস্পষ্ট করবে দলটি।
রিপোর্ট : ফে. র/মা.হা