ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কয়েকটি এলাকার রাস্তায় বছরজুড়েই জলাবদ্ধতা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই চরম ভোগান্তিতে বাসিন্দারা। দ্রুত প্রশাসনের কার্যকর উদ্যোগ চান তারা।
কি শীত, কি বর্ষা, ঢাকার পাশেই বুড়িগঙ্গার ওপাড়ে দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর, আমবাগিচা, লন্ডনি আবাসিক এলাকার কয়েকটি সড়কের এমন বেহাল অবস্থা। দুর্গন্ধময় পানিতে ডুবে থাকা এসব রাস্তায় চলাচল করতে হয় নানা কসরত করে। মাসের পর মাস এমন ভোগান্তির শিকার অন্তত হাজারখানেক পরিবার।
এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাই এমন জলাবদ্ধতার মূল কারণ। বর্ষা এলে নোংরা পানি ঢুকে পড়ে ঘরের মধ্যেও। শিশু-শিক্ষার্থীদের যাতায়াতে সবচেয়ে বেশি সমস্যা। অস্বাস্থ্যকর পরিবেশে রোগ-শোকেও ভুগতে হয়।
উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি ভুক্তভোগীরা। এবার কর্মকর্তাদের আশ্বাস, দ্রুতই নেয়া হবে ব্যবস্থা। কেবল আশ্বাস নয়, এই দুঃসহ অবস্থা থেকে দ্রুত মুক্তি চান এলাকাবাসী।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি