ATN
শিরোনাম
  •  

বছরের সবচেয়ে ছোট দিন আজ

         
বছরের সবচেয়ে ছোট দিন আজ

বছরের সবচেয়ে ছোট দিন আজ

রোববার রাত ছিল বছরের সবচেয়ে দীর্ঘতম রাত। বাংলাদেশসহ উত্তর গোলার্ধের দেশগুলোর জন্য ২১ ডিসেম্বর ছিল বছরের দীর্ঘতম রাত এবং আজ সোমবার বছরের সবচেয়ে ছোট দিন।

উত্তর গোলার্ধে এ সময় সূর্য অস্ত যেতে তুলনামূলক কম সময় নিলেও রাত শেষ হতে সময় লাগে সবচেয়ে বেশি। জ্যোতির্বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সময় নিজ অক্ষে সামান্য হেলে থাকে। এর ফলে বছরের বিভিন্ন সময়ে কখনো উত্তর গোলার্ধ, আবার কখনো দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছাকাছি অবস্থান করে।

২১ জুন উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছাকাছি থাকে। এ সময় সূর্যের রশ্মি কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে, ফলে দিন হয় বছরের দীর্ঘতম। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর গোলার্ধে সূর্যালোকের পরিমাণ বেশি থাকায় এ সময় সেখানে গ্রীষ্মকাল বিরাজ করে। বিজ্ঞানের ভাষায় এই সময়কে বলা হয় ‘সামার সলসটিস’ বা উত্তরায়ণ।

অন্যদিকে ডিসেম্বর মাসে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি হেলে পড়ে এবং উত্তর গোলার্ধ সূর্য থেকে তুলনামূলক দূরে সরে যায়। ফলে উত্তর গোলার্ধে সূর্যের আলো কম পড়ে, দিন ছোট হয়ে যায় এবং রাত দীর্ঘ হয়। ২১ ডিসেম্বর এই অবস্থাকে বলা হয় ‘উইন্টার সলসটিস’ বা সূর্যের দক্ষিণ অয়নান্ত।

এই সময় দক্ষিণ গোলার্ধে দিন হয় বছরের দীর্ঘতম এবং রাত হয় সবচেয়ে ছোট। একই সময়ে উত্তর গোলার্ধে ঘটে ঠিক উল্টো ঘটনা-দিন হয় সবচেয়ে ছোট এবং রাত হয় দীর্ঘতম।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ