ATN
শিরোনাম
  •  

অনলাইনে মিলবে বিপিএল টিকিট, জানুন মূল্য ও কেনার নিয়ম

         
অনলাইনে মিলবে বিপিএল টিকিট, জানুন মূল্য ও কেনার নিয়ম

অনলাইনে মিলবে বিপিএল টিকিট, জানুন মূল্য ও কেনার নিয়ম

আবারও ক্রিকেটের উত্তাপে মাততে যাচ্ছে দেশ। আগামী ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। আসর শুরুর আগেই টিকিট নিয়ে বড় ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবি জানিয়েছে, সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল রোববার বিকেল ৪টা থেকে। তবে এবার মাঠে গিয়ে টিকিট কাটার সুযোগ থাকছে না। দর্শকদের জন্য রাখা হয়েছে সম্পূর্ণ অনলাইন ব্যবস্থা।

শনিবার সন্ধ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, স্টেডিয়াম বা আশপাশে কোনো টিকিট কাউন্টার বসানো হবে না। টিকিট সংগ্রহ করতে হবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইট- www.gobcbticket.com.bd -এর মাধ্যমে।

দর্শকদের কথা বিবেচনায় রেখে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে তুলনামূলকভাবে কম। মাত্র ২০০ টাকায় স্টেডিয়ামে বসে এক দিনে দুটি ম্যাচ দেখার সুযোগ থাকছে। এই দামে পাওয়া যাবে শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারির টিকিট।

এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের মূল্য ২৫০ টাকা। ক্লাব হাউজ আপার জোনের জন্য গুনতে হবে ৫০০ টাকা। জিরো ওয়েস্ট জোনের টিকিট পাওয়া যাবে ৬০০ টাকায়।

আর যারা প্রিমিয়াম সুবিধা নিয়ে খেলা উপভোগ করতে চান, তাদের জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ও লোয়ার ওয়েস্ট-ইস্ট জোনে টিকিটের দাম রাখা হয়েছে ২ হাজার টাকা।

সব মিলিয়ে অনলাইনে সহজেই টিকিট সংগ্রহ করে বিপিএলের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন দর্শকরা।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ