খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেলক ও মাহেন্দ্র উল্টে মা-ছেলে নিহত
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার ভৈরবনগর মোড়ে মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে উল্টে গেছে একটি মাহেন্দ্র গাড়ি। এ ঘটনা ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। এতে নিহতরা হলেন, সাতক্ষীরা সদর থানার ভোমরা ইউনিয়নের আব্দুস সালামের স্ত্রী শারমিন (৩৫) এবং তার ছেলে মুস্তাকিম (১০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শারমিনের বাবার বাড়ি তালা উপজেলার খলিলনগর গ্রামে। বাবার বাড়ি থেকে মা ও ছেলে মহেন্দ্রযোগে শ্বশুরবাড়ি ভোমরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ভৈরবনগর মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মাহেন্দ্রের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলে মৃত্যু হয়।
তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ মো. নুরুল্লাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে পেরেছি একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মাহেন্দ্র গাড়িটি উল্টে গেছে। নিহতদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এছাড়া আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি